শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

সেলাই গাছের কারখানা

দেখুন,
আশার পায়ে লেপে রাখছি গন্ধভেজাজল
জলফুল, মনফুল ব্যথার প্রায়শ্চিত্য শিখুক
তার নিচে লিখে রাখছেন বন্ধপথ, ভর-মাটি
স্পর্শের শির শির হাত নেড়ে এটুকু বল্লেন! 
ঘুম, আপনিও কি বলবেন? হারানো শক্তিই
                       কেবল বিশ্রামাগার

জানালেন,
সর্বাঙ্গে গতিফুলের প্রত্যাশা, কি ভীষণ নেশাতুর
ফলে বহুকালের দুঃখবোধ সাজিয়ে আমরাই...
আমরা আপন ব্যূহে সাজাই মুখোমুখি হই, কেননা
পাশে জলফুল, ছায়াফুল, সেলাই গাছের কারখানা
ভাগ্যিস, ভরা রোদে আমার সমস্ত শরীর ভ্রমনস্মৃতি
                                ছায়ায় আমি স্থির, স্থির কল্পনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন