শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

জলের বিপরীত জল

চিন্তা থেকে তুলে আনি কথা, অর্ধেক নীরবতা
নীরবতার ভেতর চিন্তা আসে, আসে দুশ্চিন্তা
ফলে, শূন্যতা ঘিরে রাখ তুমি নীতিবাক্য জপে
বিশ্বাসে মনোবল বাড়াও, বাড়ে পরিচিত আশা
আত্মকথনের  ছলে, ভঙিমা  গিলে

আঁজলার ফাঁকে আর কতটুকু জল ধরে রাখছ
কুশলতা উড়ে যাবার ঠিক কতটুকু আগে?
আমারও  চিন্তাশিকল ভাঙার ইচ্ছে জাগে
চোখদ্ধয় পাতি, সাধ জাগে, ঠিক পরিমান কত?
কিছুই বললে না; দেহমিনার আমাকে মাপ করেন
যথার্থ বিশ্বাসে আমিও পুষি জলের বিপরীত জলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন