শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

টিপস্

ফিরে  যাব তাই, ওই তো দেখা যাচ্ছে রূপান্তর
অনতি দূরে চুষে রাখছ চোখে  আশা ও আর্শীবাদ
আরেকটু দেরিতে ফিরে পেতে পার দীর্ঘনিঃশ্বা সসহ 
                                     হারানো বিশ্বাস
আশা নিরাশার মাঝখানে কি অদ্ভুত পরিবর্তন 
                                     মন জাগানোর টিপস্ 
কা¬ন্তি-গাছের বিরলে আমিও ধরে রাখি উপস্থিতি 
বার্তাবহ জ্বলাহাড়ের গুঁটিকয় নীরবআর্তি 

কোথায় যাব? আশায় দাঁড়ায়নি বেলা; স্বপ্নাহরণ 
গোপনে টানছ সময়শাসন! এভাবে কি গড়িয়ে 
নামবে জোড় বরফের হিমতা, চেষ্টা ও দখল?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন