শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

মন

মন কেটে কেটে মুখস্থ করছি লঘুশোক
তাকে মনে রেখে উড়াচ্ছি আকাশ পাড়
কতটা ওজন ওই  আর্ত-বাতাসের!
জানা হল না হিমালয় পাড়ে, বলছি 
সম্ভাবনা-দ্বিধা-ক্ষুধা  আঁকার ভেতর
নিজের জন্য গোপন রাখছি কিছু
                                ঘূর্ণন, ঘর্ষণ
কাঁটা মনের কল্পনা, ঠিক সন্ধ্যায়
আমাকে  ঝুলিয়ে রাখুন ভাবনায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন