শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

ঘুমপর্ব

মা প্রায়শ বলতেন, ‘ঘুমে ভেতর এত কথাবার্তা’
অবাক হতাম, ঘুমকে খুলে দেখার আগ্রহে পুরো 
              শৈশব-কৈশোর স্বপ্নদোলে 

ছোটবোনটি এখনও বলে ‘ঘুমে এত বিড়বিড় 
এত কথা কার সাথে বলো, দু’চার কথার পর 
আবার চুপচাপ কি ভাবো সারাদিন’?

তাকে বলি না, সে যে পুরাণঘুম গন্তব্যহীন 
হতে-হতে বিগত কাল সেঁকে নিচ্ছে আগাম 
দূরত্বকাল কীভাবে জানবে সে, ঘুম আমাকে 
খেতে খেতে বানাচ্ছে অলস

ঘুমদিন, ঘুমরাত, বলেন ঘুমহীন ভাই
ঘুম চোখে আমি কার পোষাপাখি হই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন