বরফের দেশ, অন্ধকার কিংবা শীতরাত্রির চিবুকে
চুমু দিতে ইচ্ছে করে বলেই সুগন্ধির সাথে কিছু
নেশা ও নিষ্ফলতা দূরত্বে রাখা দরকার
চোখের চেয়েও অধিক মাতাল ইশারা, দেহসতর্কতা
ফলে ঋতুগন্ধা-মুহূর্তে স্বপ্নচ্যূত হও অক্ষত বুকে!
এতদিন পর স্মরণকথা অন্ধকারে সাহস জাগায়
মনের সন্দেহ গড়ায় যৌথজলে; ভেজা করতলে
আলাদা হচ্ছে না জেনে কড়া নাড়ছো মনবনে
চৈতালি দিনে মিষ্টি বাতাস নির্বাক দাঁড়িয়েছে
ঠিক দুপুর, জর্জরগাছে ফুটছে তুলোফুল, দৃষ্টিভরে
শেষ বছরের ঋতুটি দেখি; অপ্রন্তুতি পালাবার
আগে বলি বিদায়ী ঋতু কৃপা করো, টেনে নাও
তোমার এমন রূপ-বৈচিত্রের দেশে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন