আমি কি জানি? শেষরাত্রি ছুঁলে কীভাবে
বুকপাথর থেকে খুলে পড়ে মর্মভেদী যত
কথা ও ভয়
শক্ত পাথর আকুল হচ্ছে নরম ছোঁয়ায়
যা বলিনি তার জন্য জমছে কি বেদনা?
দোহাই তোদের; আমাকে জড়াতে বলো না রাত্রিকথা
আমার হাঁটার ফাঁকে জমছে হাওয়াপাগলা; মৌনধুলা
বুকপাথর থেকে খুলে পড়ে মর্মভেদী যত
কথা ও ভয়
শক্ত পাথর আকুল হচ্ছে নরম ছোঁয়ায়
যা বলিনি তার জন্য জমছে কি বেদনা?
দোহাই তোদের; আমাকে জড়াতে বলো না রাত্রিকথা
আমার হাঁটার ফাঁকে জমছে হাওয়াপাগলা; মৌনধুলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন