ধারণায় বানাও অপ্রত্যাশিত ব্যথা, কিছু
চিন্তাপোষাক
পোষাকে খুঁড়চ্ছো শূন্যতা, অদৃশ্য মায়াজাল
সব দিকে দূষিত বাগানবাড়ি; পলক চোখে
বিষণতা পালায়; ঘড়িরশব্দ কিছু উঁইপোকা
আমাকে টেনে রাখে ছেঁড়া স্মৃতির পাতায়
রিটার্ন বিশ্বাসে আমি জবাবদিহিতা খুঁজি-
খুঁজি নেশা, অন্যান্য বার্তা
আমার বিপরীত মূহুর্তগুলো আমাকে টানে
অন্যমহাকাশে, যেখানে মিলবে অম্লসাগর
শরীরের ভার ব্যথার’চে অধিক ব্যবধান
দেয়াল, দৃষ্টিগম্য হও খুলে দেব প্রীতিজল
চিরকাল পাশে পাবে মমতাফুল, অন্ধকার
লালিত চোখে ঝরছে; সে চোখ কার?
চিন্তাপোষাক
পোষাকে খুঁড়চ্ছো শূন্যতা, অদৃশ্য মায়াজাল
সব দিকে দূষিত বাগানবাড়ি; পলক চোখে
বিষণতা পালায়; ঘড়িরশব্দ কিছু উঁইপোকা
আমাকে টেনে রাখে ছেঁড়া স্মৃতির পাতায়
রিটার্ন বিশ্বাসে আমি জবাবদিহিতা খুঁজি-
খুঁজি নেশা, অন্যান্য বার্তা
আমার বিপরীত মূহুর্তগুলো আমাকে টানে
অন্যমহাকাশে, যেখানে মিলবে অম্লসাগর
শরীরের ভার ব্যথার’চে অধিক ব্যবধান
দেয়াল, দৃষ্টিগম্য হও খুলে দেব প্রীতিজল
চিরকাল পাশে পাবে মমতাফুল, অন্ধকার
লালিত চোখে ঝরছে; সে চোখ কার?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন