বাতাস কেঁপে উঠে ডালে, উগ্র হাওয়ায়
একেলা দু’হাত পেতেছি আকাশে
তোর শরীর ফেটেছে পাতায়
এই মর্মে তোর শরীর জড়াতে আসছে শীতজন্ম
সেমিজের আগে... কিংবা কাঁথায়
আকাশ ছোঁয়া যাবে না, তওবা-ছায়াকে জানাই
বুকের ভেতর লুকিয়ে রাখি বুক
বুক ঘষলেই টের পাই
তোকে জড়িয়ে না-থাকার বিকল শুধু বিস্ময়!
একেলা দু’হাত পেতেছি আকাশে
তোর শরীর ফেটেছে পাতায়
এই মর্মে তোর শরীর জড়াতে আসছে শীতজন্ম
সেমিজের আগে... কিংবা কাঁথায়
আকাশ ছোঁয়া যাবে না, তওবা-ছায়াকে জানাই
বুকের ভেতর লুকিয়ে রাখি বুক
বুক ঘষলেই টের পাই
তোকে জড়িয়ে না-থাকার বিকল শুধু বিস্ময়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন