শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

শখ

নিষ্ঠুর যত শখ ছিল তারাও একা একা পাঠ করে গেল 
একটিও পূরণ হয়নি দেখে  স্বতঃর্স্ফূততা সওে আশাহত
বলল সত্যিই চমৎকার বদলা নাও; অস্ফুটশৈশব
কাছে যা পাও খুলে নাও, তুলে নাও, পূর্ণদুপুর সাজাও 
স্পর্শ-প্রীতিপ্রবণতাও  বাঁধছে তিন-তিনটা শীতকাল
উষ্ণতা ছাড়া একাই টেনে তুলি চোখসহ দৃষ্টি ও চুম্বন

দুঃখদিনে তুমিও  টইটুম্বুর; ঝড়-বৃষ্টি আনকোরা ভায়োলিন
ঘুমের নগরে দাঁড়িয়ে থাক বছরান্তর আর ক’টা অলস সময়
বিরহদিন বড়জোর হৃদয়-টিদয় নাড়ায়; ক্ষতদাগ দু-একটা
মিলায়, অসময়ে তুমি অভিমানি সমঝদার নিজের ভেতর

দেহের অনেক শখ চুপচাপ আচমকাই হল রাতের সবক 
আড়চোখে মুখটি না-দেখা ওঠা কী পাপ, নাকি নির্বাক?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন