শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

সুনসান

চোখে চোখে  কথা হলেই সহৃদয় সুনসান আর
                                                      বর্ষাদিন!
দৃষ্টির ঠিক পেছনে দেখি পুরাতন ভাব বিনিময়
আমাকে জড়াতে চায় গুহামুখ আর মাটির বাকল
আমাকে খুলে রাখিও একা, ওহো খোলা জানালা
কান্না  যদি অদল-বদলে হয় বিশ্বাস; শঙ্খমালায়
কুয়াশা চাদর ফেরাও দৃষ্টি; অদৃশ্যে হই আত্মভোলা
সহস্রকুয়াশামুখে  আমাকে বেরুতে হয় সকালবেলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন