এই যে, তোমার দিকে না-তাকিয়ে কমে যাচ্ছে সলজ্জ
চোখের সহনক্ষমতা
তুমি কি চাও, লোকে আমাদের নিয়ে হাসাহাসি করুক
বলাবলি করুক, আলাদা থাকার মানে ঝগড়া হচ্ছে না
কিংবা আত্মসমর্পনের আগ-পিছে কোন সম্পর্ক ছিল না!
হতে পারে যে কোন ইচ্ছের আগে দীর্ঘশ¡াসের রঙটি একা
যদিও বিশ¡াসের আগে সাবধানতা ধরে রাখা সম্ভব হয় না!
এতদিন একা থাকা অসহ্য, ভালো থাকা সম্ভাব্য দরকার
এই যে, তোমার চোখের দিকে তাকাতে পারি না বলে
সরলতারা কী কী ভাবছে? আর সময়ের ছলাকলা হাসছে
সে-ও হাসছে অনেক কষ্টে, আসলে এটাই নিয়ম হউক
অচেনা ছিলে, আছ, থাকবে, যতটুকু ভাবছি সহনচোখে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন