শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

ফেরা

ফিরতে চাই গর্বে কমপক্ষে তিন ক্রুশ দূরে
তোর হাসির আপসেট জেনে শেষ ভরসা মনে
তোর কাছে যাওয়ার রহস্য ভাললাগা অন্তরঙ্গ—
                                                     তিনকোণে 
যা কিছু ফেলে আসা হল, হাতে তুলে নাও
ধুলো-বালু সরাও, জল ঢালো স্নান করাও
ফ্রেমে বাঁধো তারে; ড্রয়িংরুম সাজাও
অন্যরা দেখুক, শিখুক কীভাবে জোড়াআদরও 
ভাললাগা চিরকাল মন খায় লুটে 

জানুক আর্তনাদ পুষে কতটুকু দূরে থাকা নিরাপদ! 
                                                   অ-পোষণঠোঁটে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন