শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

চক্রকথা

কাছের মানুষ পাশে থাকতে নেই! বলা কি ঠিক?
যতদূরে থাকি সম্পর্কের গাঢ়ত্ব আরো বেশি ছুঁই  
জানালার পাশে যে দাঁড়ায়; নিয়মচক্রের বিস্তারে
যতই অপেক্ষা; ততই অভিযোগ জাগায় সংশয়
                          সে-তো আমারই পাশের চোখ
আমি তারে দু’চোখের পাশেই রাখি মমতা, নিকটে এসো 
পুনর্বার বলো; তার সঙ্গ পেয়েছো কী? যত নিষেধ প্রণালী 
আঘাত, নিয়ম ভেঙ্গে না কথকতা; ‘দিলদরাজ’ প্রিয়করাত 
খোলা  মর্মভেদ আর সাজানো মুহূর্তকালে কেন যে আমি
                                                 এত এত নিঃসঙ্গতা পুষি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন