অবশেষে তোর চোখের আদর খুঁজতে আসা
রহস্যফল একাকী খুলে যায় রাত্রির ভেতর!
সোজাসুজি মার্জনা করলে শব্দদেহে শতভাগ
নিশ্চয়তা পাবে, বাকিটুকু ভীত, স্বার্থপর
অপ্রস্তুতি দৃষ্টি কিছু লিখছেন? এই হল ম্যাপ
চোখে খুঁজে দেখুন, পুরো পৃথিবীর পথ পাবেন
এইপথ বৃষ্টিবর্ষা কিছুই খুঁজে না, খুঁজে কেবল
মর্মবেদনা
দীর্ঘশ্বাস স্বপ্নে-গন্ধে অন্ধকারের গল বুনে যায়!
একটি শব্দ পর্দার আড়ালে লোকচুরি খেলছে
দেখে বাতাসের মৃদু আওয়াজ উড়ে যাচ্ছে বনে
কিন্তু আমাকে সন্দেহ করছে জীবনসহ শীতযাপন
ভাবছি শেষ পর্যন্ত আমার শীতঘুম কি ভাসিয়ে
নিয়ে যাচ্ছে আরও একটি গোপন ঘুমের নদী

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন