শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

বিবৃতিগুচ্ছ ৩

তাকে পেলাম, জড়াশূন্য ইচ্ছা ও ছায়ায়
প্রকাশ এটুকু... সুকীর্তি অন্য কিছু নয়
                   দু-চারটি অনুনয়, বিনুনয়
আমাকে চিনে রাখে বনবাড়িতে হেঁটে আসা
রূপবতী নিমপাতা, মেথিশাক-ডাঁটা
এই ধরো, তালু হাতে আমাকে ক্ষুদ্রাকৃতি করো
দেখ, তিন দিনের সবুরে ফুটে ক’দিনের মেওয়া

নিজ দখলও উইড়্যা যায়,  পিঞ্জিরায় কাছের আত্মায়

নিজের ভেতর অজস্র বিস্মরণ, সে-ও অধরা
বেঁচে থাকার শোক, আশাকৃতি সব সামাজিক

গত শীতে আমারও প্রস্তুতি ছিল ঘনায়মান সন্ধ্যাভাব  
ঝাঁক রোদ টেনে সন্ধ্যাকে হত্যা করতে পারেনি বলে
                                          দুঃখ পেল চোখ ও নোখ 
সূর্যাস্তেুর পূর্বক্ষণে আমার বে-ভোলা স্মৃতিরা যেন
                             রক্তাক্ত ছায়া মোড়ানো কফিন

তাকে পেলাম রহস্য-বনে উলটানো পাতায়
জন্ম-মৃত্যু এমন নিয়মে বাঁধা, ছুঁতে মন চায়
প্রাণ খুইল্যা দিলেই বাঁচি জীবিতের আত্মায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন