শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

ক্ষমা করো

আমাকে করুণা করো না; ক্ষমা করো
দীর্ঘ সুতোরেখায় আমি... আমিও তানপুরা
সেতারের সুরে ভেসে যাব তোমাদের কাছে
যতদূরে থাকি; তোদের স্মৃতি নিয়ে জেগে র’বো
আরও অনেক দিন; আমি তো তোদের একজন
শাদা-কালো চামড়ার ভীড়ে মনে পড়ে, খুব মনে
পড়ে, তোমরাই ছিলে প্রকৃত স্বজন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন