শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

এরকম দায়

আমাকে ফেলে দাও গর্তে কিম্বা গুহায়
এতে যদি পাথরে জমে কিছু আগ্রহ 
একান্তকথা, অপেক্ষা, অখ-সময়

বছর ঘুরে ওইদিনটি ফিরে আসে 
আমি স্পর্শফুল কিনি, স্মৃতি মাড়িয়ে
কাঁটাজল কিনি তোকে ভালোবেসে

আশার পাশে লুকাতে পারি না চোখ
যদি খুলে যায় তোর দৃষ্টি ও আক্ষেপ
কতবার খুলতে চেয়েছি হাওয়া-লজ্জা 
খুলতে পারিনি ভাঁজ, দেহের পাশে এই 
যে শুয়ে আছে উষ্ণ মায়া, আত্মীয়বন্ধন 

অনিচ্ছা ভ্রমে ওই দিন বছর ঘুরে দাঁড়ায়
মনের ত্রাসে এড়ানো যা কি পুরনো দায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন