শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

যৌথপাঠ

যৌথতা, কেন বলছ ভেজা বরষায়
কত প্রসঙ্গ আসে ‘সে এক বিস্ময়’
সেই কবে, জোড়া-চোখের গহনায়
গ্রহণলাগা মৌসুমী ফলের 

যৌথতা, মাতালের নেই কোন দায়

আগামী  অধিকার এমনও হতে পারে
অমন  না-হলে প্রতিবেদনা  খুব ধীরে
মেলামেশা করে, সারমর্মটুকু আঁধারে
অলস দিনের মত রূপ ধরে ও ঝরে

যৌথতা, ‘ইচ্ছার ব্যাখ্যা’ জানবে সন্ধ্যা পরে

জলে না-ভিজে কীভাবে নেবে  জলজ্ঞান?
জলের চিবুক যে অর্ধেক জেনেছি, কারণ
জলের আয়নায় ফুটছে বাঁধা চুলের ঘ্রাণ
ওই ভেজাচুলে মাতাল ঘ্রাণ চিরদায়হীন

যৌথতা, একাকী বৃথাপাঠ  জলজবিজ্ঞান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন