কিছুই বুঝি না, জানার আকাঙ্খায়
বুক ছিঁড়ে, জানাটুকুও ফেঁসে যায়
সব মিলে কি সহজে? অমন আশায়
অজানা কথকতা পুষেছি মনের খাঁচায়
সে খাঁচার বিশ্বাসে তুমি যদি আমাকে
মূর্খ ভাবো- মুক্তি পাবে না, পাবে না
রাগ-পোড়ার এক চিমটি ছাই
কিছু বুঝি না, জানতে মন চায়, পেছনে
কে বাজাচ্ছে হাততালি, কারণ
ক’টি বছর কেটেছে একটি স্থির ঘোরে
অথচ জীবনে কিছু ভুলভ্রান্তি জীবনভর
নির্ভুলভাবে বাঁচতে শেখাবে
বুক ছিঁড়ে, জানাটুকুও ফেঁসে যায়
সব মিলে কি সহজে? অমন আশায়
অজানা কথকতা পুষেছি মনের খাঁচায়
সে খাঁচার বিশ্বাসে তুমি যদি আমাকে
মূর্খ ভাবো- মুক্তি পাবে না, পাবে না
রাগ-পোড়ার এক চিমটি ছাই
কিছু বুঝি না, জানতে মন চায়, পেছনে
কে বাজাচ্ছে হাততালি, কারণ
ক’টি বছর কেটেছে একটি স্থির ঘোরে
অথচ জীবনে কিছু ভুলভ্রান্তি জীবনভর
নির্ভুলভাবে বাঁচতে শেখাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন