শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কণ্টকফুল

হাততালি দিয়ে দেখ খেয়াল-খুশির
অন্য-নাম কি হবে না? আলাপ
চোখের ভেতর যে রকম চর্চা  হয়
                           গোপন-পরিচয়

আমার তাড়ায় সেও বলছে 'নিজস্ব ঝগড়া'য়
খুলে দেখ, জোড়া চোখের ভেতর তিনটানে
লটকানো স্মৃতি পুরো অন্দরমহল...

খেয়াল-খুশির ভেতর কাকে তাড়া দিচ্ছে
কত সেন্টিগ্রেট-এ  কাঁপছে সুতো ও জাল

তাকে তাড়া শেখাতে এসে আন্তরিকফুলগুলো
দোটানায় বড় হয়ে আমাকে শেখাচ্ছে কৌশল
কারিকুলাম : যেমন ঝোলা কণ্টকফুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন