শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

রহস্যবার্তা

রহস্য ছড়িয়ে কাঁপাও সময়, মরে যাচ্ছে বেলা
কথা বুঝে না স্ফুরিত চোখ! কত দূরত্বে জমছে
                                                        মর্মবার্তা 
রহস্য শেষ পর্যন্ত আমাকে টানে! নাগাল পাই না 
যেখানে রোদ পুড়ে, ছায়ায় পুড়ে কি স্মৃতিচিহ্নরা?
ভেজা জামায় খুলছে শরম, কাঁপাদৃষ্টি ও অপেক্ষা 
না-হলে আমি, আমিও হতে পারি বোবা চোখে 
এক নাগাড়ে  রহস্য বোঝাই ‘ত্বরান্বিতার ঠোঁটে’
                                              নদী ও নারী কথা

রহস্য, ইচ্ছা ও অনুভবে আটকে যাচ্ছি জেনে
পুরো জীবন উপভোগ করতে বলো একদিনে! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন