মিশে যাচ্ছো অনেক দূরে, স্তব্ধতায়-গোপনে
স্পর্শ-লোভে-প্রাপ্তি কিছুই পাইনি কুশলচক্রে
তিনটি পাপড়ি সাবলীল ভঙিমায় নাড়ালে একাকী
স্থির হয়ে দাঁড়াতে পারে না অনুভূতি... এতদিনে
তাও জেনেছ
একই বৃন্তে ঘুরে নিজগৃহকোণে মৃত প্রায় আমি
বলছি পরাগ রেণু, কোথায় পাবে এতো এতো
মৌমাছি?
সে কথা শুনলে তুমি হাসো—
হাসতে হাসতে কিছু একটা বলো
কাঁধে রেখে হাত, বাকিটুকু থামাও
নিজ তাগিদে বীথি ছড়ালে আশে-পাশে চিরদিন
আমাকে কোন দোষে জড়াও? ফেলে আসা দিন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন