শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

গহ্বর

ভেজাচুলের সৌন্দর্য লুকিয়ে দেহের অবশতা 
ঠিক এড়ানো গেল কি-না জানতে ইচ্ছারাও 
দূরে তাকায়, ভাললাগে; জানতে চায় কেন 
নীরবে দেহফুল পোড়াও, ঢেউগহ্বরে নিমজ্জিত
করো আত্মপরিচয়, আপন ছায়া

স্বেচ্ছায় আমাকে ছোঁও প্রতিদিন, কিছু বলি না 
মর্ম ছুঁলে লজ্জা পাও, মন লেপে পোষণ করো!
                           চুপচাপ চুমুফল লুফে নাও 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন