শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

বুকটান

একা পড়তে চেয়েছি বোঝাপড়া; সারকথা
                                        ভীতি ও প্রলাপ
একটি বাকরুদ্ধ-কথা আমি লিখলেই কৌতূহল
যারা আমায় দেখছে পরজন্মে  পরশু-তরশুদের
                                                              বাড়ি
যদিও  ঘটনাচক্রে তেমন কিছু পাবার নেই
আজ শুধু পাশাপাশি বসি, দেখি আঙুলফুল

গুনে আমার পতন ঠেকানো যায় কি না?
কারণ, আঙুলফল চাষে সমাসবদ্ধ— আমিও
আত্মীয়জীবনী,  বহুদিন যে বুকে টানিনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন