সর্বনাশে কথা ভাবতে-ভাবতে জিভে বিঁধে
যাচ্ছে দাঁত, কাউকে বলি নি হঠাৎ বোধে
কী পূর্ণমাত্রা পেল যে গুটিয়ে নিচ্ছো হৃদে
যে ধারা দুলছে হাওয়ায় শীতের রোদে
যেমন, সে-ও দাঁড়িয়েছে দ্বিধাহৃতচোখে; ক্ষুরধার
আশায় দোলছে পরশখানি, বুকে বহিতেছে ঝড়
সরে যাবে বললে দ্বিধাও হাসে, নিকটে দাঁড়াবার
আগে কীভাবে বলি টানিয়া তোলো দেহাঙ্গীকার
বহুদিন ইনিয়ে-বিনিয়ে বলছি কথা, দয়ার আশায়
তোমরা যারা ভুলে যাচ্ছো, তোমাদের লুপ্ত প্রেরণায়
পরবাসে একাকী হাঁটি; দিন শেষে রাতের অভিপ্রায়
সম্পর্ক ছিন্ন করে আত্মগোপনে যাব আমি ও সময়
সরে যাবে, কোন বাঁধা নেই, অমন হতেও পারে ইতি
আমি এমনই আছি, যেমন ছিলাম, বদলায় সমপ্রস্তুতি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন