শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কথা

কথা বলার ভেতর যে আনন্দভাব থাকে
কথা বলার শেষে তাও কি ধরে রাখা যায়?
সারাক্ষণ জীবন-জিজ্ঞাসা, ফোটে কি ফোটে না
এই প্রাবল্যে কাটছে সময়, বহু দিনের ইচ্ছা
আর ক’টা দিন পর সব কথা পরবে মুখোশ—
                              হারাবে অঙ্গের সচলতা
চোখ খুললেই দেখি জটিল রূপ রেখার ভেতর
হাঁটতে হাঁটতে তুমি তুলছো রোদ ক্লান্তবুক
                                            পাতার ছায়া!
পপকর্ন, সে-তো  ভালোই জানে, কতদিন
কাটছে একাকী, কাটছে  সময় ও নিঃসঙ্গতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন