শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

নিত্য ধূপ জ্বেলে

একান্ত বিশ্বাসে সে-ও লেগে আছে জলে শৈবালে
মিশেল ফুকো’র  মতো সত্যপথের ধ্যান কুড়াবার
বদলে শূন্যতা— বিষব্যথা জাগে শুষ্ক দেহের ছালে
আততায়ীচোখ আমাকে সস্তায় রাখছে ধূম্র-প্রতীক্ষায়
নোখে-আঙুলে সুতরাং দাঁড়িয়ে থাকার ছলে বুকের
ক্ষত ছ্যাঁৎ করে ওঠে কোর্তায় তোদের জামার পকেটে
দেহ থেকে ক্ষয়ে যাচ্ছে ভ্রমজাল, গা-মাছির জলে তৈরি
হচ্ছে বাসনাফুল,  কৌশলে নিত্য ধূপ জ্বেলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন