শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

প্রিয়অন্ধকার

এই অন্ধরাত্তিই আমাকে পুরোটা গিলে খাবে
এই অন্ধকারে নিজেকে খুঁজিতেছি বারবার
স্মৃতিকথাও চেটেপুটে খাবে  স¡প্ন প্রেমিকার
অন্ধকার আমার রক্তে মাংসে  মিশে আছে
ঘোরঅন্ধকার কি জানে আমার নীরবতা?
বলো—
তোমাদের আহ্লাদ কতটুকু জন্মাবে হুঁশিয়ার 
অন্ধকার থেকে জন্মেছি বলে নিজ পায়ে
দাঁড়িয়েছি; নাড়ির টানে খুঁজি চুপিসার
তোমাকেই খুঁজি বারবার প্রিয়অন্ধকার

একাকিত্বের পাশে কেন  আমাকে জড়াও
অপেক্ষা আমাকে গিলে খাবে; চেটেপুটে খাবে;
ধারণা মিটবে কি গ্রীবাতৃষ্ণা? রক্তের দাগ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন