শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

আঁচল

নীরবে বসে থাকার মানে কি? বেদনা ও বিবিধ
প্রথম বর্ষায় যাতনাগাছে সই পাতছি, দাঁড়ালেই
প্রেম! শুধু জানলে না কে তাড়া দিচ্ছে পেছনে

এই হাতের শুষ্কতা হয়ত দাবী করে নেবে!
ওই হাত না-ছুঁলে দেহ কেন পূর্ণতা পাবে?

জ্যোৎস্না রাতে তারার সাথে আমি গেঁথে রই 
প্রলুব্ধক্ষণ ভাঙি নড়েচড়ে উঠি চাঁদের কোলে
প্রণয়ালো প্রকাশ্যে ফুটেছে  শাড়ির আঁচলে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন