বিচিত্র দৃশ্য অন্যত্রে গিয়ে ফের এসেছে নিকটে
নিকটজন যেমন ফেরে ঝেড়ে দীর্ঘশ্বাস
শৈশব-স্কেলে স্মৃতির মাপ-জোক, আহারে
বোধের দাস
ভবিষ্যরঙের রূপগুলো পাশ-জানালা ঠাস খেয়ে
নামছে অবসরে, আর আমি তাদের রঙ মেখে
সন্ধ্যান করছি আমার শুভ্র-প্রিয়-কথা
বলি দেহের আঁচে জেগে ওঠো তুমি সন্ধ্যেছায়া
নৈকট্যজনের টোকায় টোকায়
দৃশ্য-অদৃশ্য পথের কাছে ঋণী অন্য মজমায়
নিকটজন যেমন ফেরে ঝেড়ে দীর্ঘশ্বাস
শৈশব-স্কেলে স্মৃতির মাপ-জোক, আহারে
বোধের দাস
ভবিষ্যরঙের রূপগুলো পাশ-জানালা ঠাস খেয়ে
নামছে অবসরে, আর আমি তাদের রঙ মেখে
সন্ধ্যান করছি আমার শুভ্র-প্রিয়-কথা
বলি দেহের আঁচে জেগে ওঠো তুমি সন্ধ্যেছায়া
নৈকট্যজনের টোকায় টোকায়
দৃশ্য-অদৃশ্য পথের কাছে ঋণী অন্য মজমায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন