শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

অভিযোগ পত্র

একত্রে হেঁটে ‘যত পারো চুমো খেয়ো’
এ শীতের দেশে ভিন্নরূপ আর্দ্রঠোঁটে  
পুর্নবার অর্ধেক দ্বিমত লোকচক্ষু সম্মানে
বিগত দিনের মত অশ্রুপতন চকিতভ্রমে
অবশ্য নাও হতে পারে সঘন সঙ্গমে

স্পর্শে কোন অভিযোগ নেই,  সে-ও বলছে
কাঙ্খা যত তাও বুঝ; খুঁজো পুরো দশ আঙুলে
নিজ দেহে চেপে ধরি শোক আশ্রয় দেওয়ালে
সন্দেহের তাড়া পেতে শেষরাত্রি নিকটে রাখছি
                   শূন্যডিগ্রি  উত্তাপে ঘুম-বড়ি খেয়ে

চকিতভ্রমে একাগ্রতা আমাদের সঙ্গমতৃপ্তি
জোড়া চোখে ইচ্ছে মরলে চাই না সম্মতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন